logo

শনিবার, ২ মে, ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ০১:৩৭ পূর্বাহ্ন

"ঢাকা শহর"-লায়ন মোঃ গনি মিয়া বাবুল

প্রতিবেদন প্রকাশ: ১৮ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৬:৪৯
  • সংবাদ পাঠকঃ ৪৭৬৯ জন
photo

আলো ঝলমল শহর ঢাকা
দিনরাত ঘুরে জীবন চাকা,
সুউচ্চ দালান ও গাড়ীর বহরে
কোটি মানুষের বাস এই শহরে।

 

সবাই ব্যস্ত নিজ নিজ কর্মে
দেয় না বাঁধা কেউ কারো ধর্মে,
আছে নানা দ্বন্দ্ব আঁধার আলো
নানা রঙ্গের মানুষ মন্দ ভালো।

 

পথে পথে নানা দুর্ভোগ দূর্গতি
যানজট দ্রব্যমূল্যের উর্ধ্বগতি,
বাজার সিন্ডিকেট লোভ দুর্নীতি
মানুষের যাতনা বেদনার এই পরিণতি।

 

পরিচিতিঃলায়ন মোঃ গনি মিয়া বাবুল
সভাপতি,কবিসংসদ বাংলাদেশ, কেন্দ্রীয় কমিটি 
চেয়ারম্যান, লেখক উন্নয়ন কেন্দ্র, কেন্দ্রীয় কমিটি

শেয়ার করুন