logo

বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ১২:৪৬ অপরাহ্ণ

কক্সবাজারে সৈকতে সলিল সমাধি ৩ পর্যটকের

প্রতিবেদন প্রকাশ: ২২ অক্টবার ২০২৬ | সময়ঃ ০৬:৪৬
  • সংবাদ পাঠকঃ ৯১২ জন
photo

কক্সবাজার প্রতিনিধি :

 

কক্সবাজারের হিমছড়িতে সমুদ্র সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ সময় একজনকে জীবিত উদ্ধার করা গেলেও আরও দুইজন পর্যটক এখনও নিখোঁজ রয়েছেন।  বুধবার বিকেলে মেরিনা রিসোর্টের জাদুঘর সংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে।

 

প্রাথমিকভাবে নিখোঁজ ও হতাহতের পরিচয় পাওয়া যায়নি।

হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ, উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সোলেমান এ তথ্য নিশ্চিত করে বলেন, হিমছড়ি মেরিনা রিসোর্টের জাদুঘর সংলগ্ন সৈকতে কয়েকজন পর্যটক গোসলে নামেন। এ সময় ভাটার স্রোতের টানে ভেসে যেতে দেখে প্রত্যক্ষদর্শীরা চারজনকে উদ্ধার করলে তাদের তিনজস ঘটনাস্থলেই মারা যান। অপর একজনকে কক্সবাজার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এসআই আরও বলেন, মরদেহগুলো পুলিশ ফাঁড়িতে রয়েছে। এ ঘটনায় আরও দুইজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে লাইফ গার্ড ও ফায়ার সার্ভিস।

শেয়ার করুন