: শামসুল আলম স্বপন :
আগামী ইউপি নির্বাচনে কুষ্টিয়ার ৩টি ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে লড়বেন ৩ কলমযোদ্ধা !
এরা হলেন : ১। মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের সন্তান,মিরপুর প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি, দৈনিক মানবজমিন পত্রিকার মিরপুর প্রতিনিধি মারফত আফ্রিদি।
২্ । মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের হাজরাহাটী গ্রামের সন্তান, দৈনিক দেশবাংলা পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ সাইফুল ইসলাম তন্ময় এবং
৩। কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের সন্তান লালন টিভি-২৪ এর চেয়ারম্যান সেলিম মাহমুদ ।
তিন সাংবাদিক প্রার্থীই স্ব স্ব এলাকায় জোরে শোরে নির্বাচনী প্রচারণা চালিয়ে তারা অনেকটা এগিয়ে আছেন । সাধারণ ভোটাদের মধ্যে সাড়াও জেগেছে যথেষ্ট । ভোটারদের ধারণা সাংবাদিকরা চেয়ারম্যান নির্বাচিত হলে সাধারন মানুষের উপকার হবে । থানা-পুলিশ আর প্রশাসনের দালালী করবেনা তারা ।
শিরোনাম দেখে হয়তো পাঠকরা বলবেন সাংবাদিকদের কাজ হলো অপরাধ অনুসন্ধান করা, অন্যের ভুল ধরা । সাংবাদিকরা কেন নির্বাচনে আসবেন। তারা অন্যায় করলে তাদের ভুল ধরাবে কে ? এ প্রশ্ন আমারও । এ প্রশ্নের খোলা মেলা জবাব দিয়েছেন আগামী ইউপি নির্বাচনে অংশ নেবেন এমন কুষ্টিয়ার ৩ সাংবাদিক প্রার্থী ।
তারা বলছেন দীঘর্দিন সাংবাদিক পেশায় কাজ করতে যেয়ে দেখেছি সাধারণ মানুষ চেয়ারম্যানদের কাছ থেকে আশানারুপ সাহায্য সহযোগিতা ও উপকার পায় না। তা ছাড়া অনেকেই জড়িয়ে পড়েন দুর্নীতিতে। আমরা নির্বাচিত হলে এলাকাবাসীর প্রত্যাশা পুরণে যেমন সচেষ্ট হব তেমন দুর্নীতি মুক্ত ইউনিয়ন উপহার দিব ইনশাল্লাহ। ।