logo

রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ০৮:৪০ অপরাহ্ণ

কুড়িগ্রামে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা

প্রতিবেদন প্রকাশ: ০৬ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৮:৩২
  • সংবাদ পাঠকঃ ২৫৮৪ জন
photo

সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম:- ৬ অক্টোবর পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যা সাড়া এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে বিশ্ব বসতি দিবস পালন করা হয়েছে।দিবসটি উপলক্ষ্যে আলোচনাসভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়।
 
সোমবার দুপুরে জেলা প্রশাসক হল রুমে গণপূর্ত  বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আবদুল্লাহ আল ফারুকের উপস্থাপনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
 
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আসাদুজ্জামান,ইসলামি ফাউন্ডেশনের উপ পরিচালক আব্দুর রাজ্জাক রণি,গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আল মামুন,জামায়েতে ইসলামী বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সেক্রেটারী মাওলানা মোঃ নিজাম উদ্দিন,জাতীয় নাগরিক পার্টির জেলা সমন্বয়ক মোঃ মুকুল মিয়া,সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবুসহ অনান্যরা।
 
বক্তব্যে জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন,পরিকল্পিতভাবে নগড় উন্নয়নে ক্রমবর্ধমান সমস্যাগুলো চিহ্নিত করে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অত্যান্ত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে বলে জানান তিনি।

শেয়ার করুন