logo

রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ১০:৫৭ পূর্বাহ্ন

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের নতুন চেয়ারম্যান

প্রতিবেদন প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬ | সময়ঃ ০৯:৩৯
  • সংবাদ পাঠকঃ ১৯৭৬ জন
photo

জনতার পত্রিকা : 
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (আর্থিক প্রতিষ্ঠান বিভাগ,অর্থ মন্ত্রণালয়) এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন  খোন্দকার মোরতাজুল করিম বাদরু মহোদয় । তিনি  বৃহস্পতিবার প্রথম অফিস করেন।  অফিসে এসেই তিনি  সহকর্মীদের সাথে কুশল বিনিময় করেন এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সেবার  মান ও গতি বৃদ্ধির করার জন্য সহকর্মীদের আহ্বান জানান। এ সময় ব্যবস্থাপনা পরিচালক মো: শাহজাহান মহোদয় ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 
দেশের শতভাগ দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান  বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন করায় খোন্দকার মোরতাজুল করিম বাদরু মহোদয়কে  কুষ্টিয়ার সেবা পল্লী উন্নয়ন সংস্থার পক্ষ থেকে সংগঠনের নির্বাহী পরিচালক শামসুল আলম স্বপন  অভিনন্দন জানিয়েছেন। 

শেয়ার করুন