logo

শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ০২:৪৪ অপরাহ্ণ

নাজিয়া শিরিনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার

প্রতিবেদন প্রকাশ: ২৯ জুলাই ২০২৬ | সময়ঃ ০৯:১১
  • সংবাদ পাঠকঃ ১৬৯১ জন
photo

জনতার পত্রিকা : 

 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (ওএসডি) নাজিয়া শিরিনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। 

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, যেহেতু জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্ম সচিব) নাজিয়া শিরিনের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং যেহেতু সরকার জনস্বার্থে তাকে সরকারি চাকরি হতে অবসর প্রদান করা প্রয়োজন মর্মে বিবেচনা করে; সেহেতু সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে সরকারি চাকরি হতে অবসর প্রদান করা হয়েছে। 

বিধি অনুযায়ী তিনি অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন।

উল্লেখ্য, নাজিয়া শিরিন ২০১৮ সালের ‘বিতর্কিত’ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী জেলার তৎকালীন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছিলেন।

শেয়ার করুন