logo

রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ১০:০০ অপরাহ্ণ

জামালপুর আশেক মাহমুদ কলেজের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

প্রতিবেদন প্রকাশ: ১৬ সেপ্টেম্বার ২০২৫ | সময়ঃ ০২:২৪
  • সংবাদ পাঠকঃ ৪০৪৭ জন
photo

শাহ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর:-জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মোহাম্মদ রাহিম (২০) নামের একাদশ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত সরকারি আশেক মাহমুদ কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র ছিলেন। তার বাড়ি জামালপুর পৌরসভার রামনগর এলাকায়। তিনি ওই এলাকার রেজাউল করিম মাস্টারের ছেলে। তার পিতা সদর উপজেলা শরিফপুর ইউনিয়নের গোদাশিমলা উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক ।
 
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ‘বিকেলে বন্ধুদের সঙ্গে কলেজের পুকুরে গোসল করতে নামে রাহিম।
 
এক পর্যায়ে পানিতে তলিয়ে যায় সে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে  জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জামালপুর ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার মো. আজহারুল ইসলাম বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাহিমকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।

শেয়ার করুন