logo

বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ ০৭:০৮ অপরাহ্ণ

কাজল মাজমাদার কুষ্টিয়া পৌর মেয়র নির্বাচনে আলোচনার শীর্ষে

প্রতিবেদন প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ | সময়ঃ ০২:২৫
  • সংবাদ পাঠকঃ ২২৪২ জন
photo

জনতার পত্রিকা : 
 
আসন্ন কুষ্টিয়া পৌরসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎসাহ-উদ্দীপনা বাড়ছে। সম্ভাব্য মেয়র প্রার্থীদের মধ্যে কাজল মাজমাদার এখন আলোচনার অন্যতম শীর্ষে একটি নাম। জনসংযোগ, মতবিনিময় এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে তিনি স্থানীয় জনগণের দৃষ্টি আকর্ষণ করছেন।
নাগরিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে পরিচ্ছন্ন, আধুনিক ও পরিকল্পিত কুষ্টিয়া পৌরসভা গঠনের প্রত্যাশার কথা তুলে ধরছেন মেয়র পদপ্রার্থী কাজল মাজমাদার। তার বক্তব্যে উন্নয়ন, সুশাসন, নাগরিক সেবা এবং জনকল্যাণের বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।
স্থানীয় বিভিন্ন মহলের মতে, নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে জনসম্পৃক্ততা বৃদ্ধি পেয়েছে। কাজল মাজমাদারও জনগণের আস্থা অর্জনে গণসংযোগ ও মতবিনিময় অব্যাহত রেখেছেন।কাজল মাজমাদার বলেন, “জনগণের সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। সবার সহযোগিতা পেলে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব কুষ্টিয়া পৌরসভা গড়ে তুলতে কাজ করতে চাই।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রচার-প্রচারণা আরও গতি পাবে। শেষ পর্যন্ত ভোটারদের রায়ই নির্ধারণ করবে কুষ্টিয়া পৌরসভার আগামী দিনের নেতৃত্ব।

শেয়ার করুন