logo

বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ ১০:২১ অপরাহ্ণ

মাদক বিক্রি করতে এসে সুন্দরী তরুণী আটক

প্রতিবেদন প্রকাশ: ২৮ জুন ২০২৬ | সময়ঃ ০৮:০৪
  • সংবাদ পাঠকঃ ১৬৫৩ জন
photo

জনতার পত্রিকা : 
সুন্দর চেহারা দিয়ে কি হবে যদি কর্ম থাকে অসুন্দর
বিশিষ্ট মাদক ব্যবসায়ী। কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল মোড় এলাকায় মাদক কারবারিদের আস্তানায় হানা দিয়ে ৫ জনকে হাতেনাতে আটক করেছেন স্থানীয় জনতা।
আজ শনিবার (২৭ জুন) মাদক কেনাবেচার সময় তাদের আটক করা হয়।
​আটকদের মধ্যে ২ জন নারী ও ৩ জন পুরুষ রয়েছেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই চক্রটি বটতৈল এলাকায় মাদকের রমরমা ব্যবসা চালিয়ে আসছিল।
আজ মাদক নিয়ে এলাকায় প্রবেশ করলে স্থানীয়রা তাদের ঘিরে ফেলে এবং দীর্ঘক্ষণ অবরুদ্ধ করে রাখার পর পুলিশে সোপর্দ করে।
​জনগণের সচেতনতায় ও এমন তৎপরতায় এলাকায় স্বস্তি ফিরেছে। কুষ্টিয়া মডেল থানার পুলিশ জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
 
 

শেয়ার করুন