logo

রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ১২:১৭ অপরাহ্ণ

বোনের বাড়িতে বেড়াতে এসে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

প্রতিবেদন প্রকাশ: ০৩ জুন ২০২৬ | সময়ঃ ০৬:০০
  • সংবাদ পাঠকঃ ১৬৫৩ জন
photo

মিরপুর প্রতিনিধি : 

 

 

কুষ্টিয়ার মিরপুরে ট্রেনের ধাক্কায় শুভ দেওয়ান (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৩ জুন) দুপুরে মিরপুর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত শুভ দেওয়ান রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পাকড়ী উত্তরপাড়া গ্রামের সেলিম দেওয়ানের ছেলে। তিনি ঢাকায় একটি গার্মেন্টসে কর্মরত ছিলেন।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শুভ দেওয়ান ঈদের ছুটিতে রাজশাহী থেকে স্ত্রীকে নিয়ে কুষ্টিয়ার মিরপুরে বোনের বাড়িতে আসেন। মিরপুর রেলওয়ে স্টেশনে নেমে ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন।

পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির খান জানান, মিরপুর স্টেশনে নেমে রেললাইন পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রেনের সঙ্গে তার ধাক্কা লাগে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন