logo

বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ০৯:৩৫ অপরাহ্ণ

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের নতুন হামলা

প্রতিবেদন প্রকাশ: ৩০ মে ২০২৬ | সময়ঃ ০৪:৩৬
  • সংবাদ পাঠকঃ ৯১২ জন
photo

আন্তর্জাতিক ডেস্ক  :

ইরানের কৌশলগত বন্দরনগরী বান্দার আব্বাসে অবস্থিত একটি সামরিক স্থাপনায় নতুন করে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হামলার পাশাপাশি হরমুজ প্রণালির আশপাশে হুমকি তৈরি করা ইরানের চারটি ড্রোনও ধ্বংস করা হয়েছে।

 

এর আগে মঙ্গলবার দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। ফলে তিন দিনের ব্যবধানে এটি মার্কিন বাহিনীর দ্বিতীয় হামলা হিসেবে সামনে এলো।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি এবং টানা তিন মাসের সংঘাতের অবসান নিয়ে আলোচনা চলার মধ্যেই এসব হামলা সংঘটিত হলো, যা পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে।

 

অন্যদিকে বুধবার মন্ত্রিসভার বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরান দুর্বল অবস্থান থেকে আলোচনা চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন তার যুদ্ধসংক্রান্ত সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলবে না।

ট্রাম্প বলেন, ‘সম্ভবত আমাদের আবার ফিরে গিয়ে এই যুদ্ধ শেষ করতে হতে পারে, আবার নাও হতে পারে।’

শেয়ার করুন