logo

শনিবার, ২ মে, ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ১২:০৮ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী এখন যশোরে

প্রতিবেদন প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬ | সময়ঃ ১১:৩১
  • সংবাদ পাঠকঃ ৩৬১ জন
photo

 যশোর  অফিস : প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম সফরে যশোরে পৌঁছেছেন তারেক রহমান। আজ সোমবার সকাল ১০টা ১৫ মিনিটে তিনি ঢাকা থেকে আকাশপথে যশোর বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দর থেকে নেমেই তিনি উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উষ্ণ অভিবাদন গ্রহণ করেন। বর্তমানে তিনি শার্শা উপজেলার উলশী খাল খনন কর্মসূচি উদ্বোধনের উদ্দেশ্যে সড়কপথে রওনা হয়েছেন।

 

যশোর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম।

 

এ সময় যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই যশোর বিমানবন্দর এলাকা ও শহরের প্রধান সড়কগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে ব্যানার, ফেস্টুন ও স্লোগানে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, বেলা ১১টা ৪৫ মিনিটে শার্শার উলশী খাল পুনঃখনন প্রকল্পস্থলে আয়োজিত সুধী সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি, এই খাল খনন প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন