আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে আসা ইরানি প্রতিনিধিদলের সদস্যরা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
শনিবার (১১ এপ্রিল) পাকিস্তান সরকারের সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যম বিবিসি।
ইরানি প্রতিনিধি দল ও পাকিস্তানি কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত এই বৈঠকের বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।
তবে ইরানের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন জানিয়েছে, এই বৈঠকটি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার বিস্তারিত বিষয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।