logo

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ ০৬:১৫ পূর্বাহ্ন

নতুন সচিব নিয়োগ ৪ মন্ত্রণালয়-বিভাগে

প্রতিবেদন প্রকাশ: ০৩ মার্চ ২০২৬ | সময়ঃ ০৪:৫২
  • সংবাদ পাঠকঃ ১৫০১ জন
photo

অনলাইন ডেস্ক : চার মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের নিয়োগ দিয়ে পৃথক চারটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

 

প্রজ্ঞাপন অনুযায়ী কৃষি মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ পেয়েছেন রফিকুল আই মোহাম্মদ, স্বাস্থ্যসেবা বিভাগে মো. কামরুজ্জামান চৌধুরী, স্থানীয় সরকার বিভাগে মো. শহীদুল হাসান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে আবদুল খালেক।

উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী উক্ত কর্মকর্তাদের অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে ১ (এক) বছর মেয়াদে সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

 

এতে আরও বলা হয়, এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

শেয়ার করুন