logo

সোমবার, ২ মার্চ, ২০২৬ ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ০১:২৭ অপরাহ্ণ

সালাতুল হাজত কি ভাবে পড়বেন

প্রতিবেদন প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী ২০২৬ | সময়ঃ ০১:৪০
  • সংবাদ পাঠকঃ ৩৬১ জন
photo

ধর্মডেক্স : 

সালাতুল হাজত পড়ার নিয়মঃ> কোন হালাল চাহিদা পুরনের জন্য আল্লাহ'র সন্তষ্টির উদ্দেশ্যে দুই রাকাত নফল সালাত আদায় করাকে “সালাতুল হাজত” বলা হয়"
[ইবনু মাজাহঃ হাদীস/১৩৮৫]

? কখন পড়বেনঃ> কোনো কিছুর প্রয়োজন হলে কিংবা
শারীরিক-মানসিকভাবে কোনো দুশ্চিন্তা দেখা দিলে এবং কোনো নেক ইচ্ছে পূরণের জন্য এ নামাজ পড়তে হয়!

?নিষিদ্ধ সময়ঃ> সালাতুল হাজত নিষিদ্ধ ওয়াক্ত ব্যাতীত
যেকোনো সময়েই পড়তে পারেন!

? নিয়মঃ> নির্দিষ্ট কোনো নিয়ম নেই। হাজতের নিয়তে অন্যান্য নামাজের মতোই দু-রাকাত নফল নামাজ আদায় করবেন!

? করণিয়ঃ> সালাতুল 'হাজত' নামাজের আলাদা কোনো নিয়ম নেই। স্বাভাবিক নামাজের মতোই উত্তমভাবে অজু করে দুই রাকাত নফল নামাজ পড়বে। নামাজ শেষে আল্লাহ তায়ালার হামদ ও ছানা (প্রসংসা) এবং নবী করিম (সা.) এর ওপর দরুদ শরিফ পাঠ করে নিজের মনের কথা
ব্যক্ত করে আল্লাহর নিকট দোয়া করবে!!

▫️এই দোয়া পড়বেন মুনাজাতে ইনশা'আল্লাহঃ
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

উচ্চারণঃ> রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া ক্কিনা আজাবানা নার।

অথবাঃ
الْحَلِيمُ الْكَرِيمُ سُبْحَانَ اللهِ رَبِّ الْعَرْشِ الْعَظِيمِ الْحَمْدُ للهِ رَبِّ الْعَالَمِينَ
أَسْأَلُكَ مُوجِبَاتِ رَحْمَتِكَ وَعَزَائِمَ مَغْفِرَتِكَ وَالْغَنِيمَةَ مِنْ كُلِّ بِرٍّ وَالسَّلَامَةَ مِنْ كُلِّ إِثْمٍ
لَا تَدَعْ لِي ذَنْبًا إِلَّا غَفَرْتَهُ وَلَا هَمًّا إِلَّا فَرَّجْتَهُ وَلَا حَاجَةً هِيَ لَكَ رِضًا إِلَّا قَضَيْتَهَا
يَا أَرْحَمَ الرَّاحِمِينَ

উচ্চারণ: লাইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারিম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আজিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আছআলুকা মুজিবাতি রাহমাতিক; ওয়াআজা-ইমা মাগফিরাতিক, ওয়াল গানিমাতা মিন কুল্লি
বিররিউ ওয়াসাতা মিন কুল্লি ইছমিন লা তাদাঅলি- জাম্বান ইল্লা গাফারতাহুওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতাহু ওয়ালা হাজাতান হিয়া লাকা রিজান- ইল্লা কাজাইতাহা ইয়া আর হামার রাহিমীন।

[তিরমিজি, মিশকাতঃ হাদীস/৮৭৩, আবু দাউদঃ ১৩১৯; সালাত অধ্যায়-২]

▫️নিজে পড়ুন আর শেয়ার করে অন্যকে পড়ার সুযোগ দিন।

শেয়ার করুন