logo

সোমবার, ২ মার্চ, ২০২৬ ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ১১:৫৬ পূর্বাহ্ন

২৪ হাজার রাজনৈতিক মামলা প্রত্যাহার

প্রতিবেদন প্রকাশ: ০৯ ফেব্রুয়ারী ২০২৬ | সময়ঃ ০১:৪৬
  • সংবাদ পাঠকঃ ৬২৭ জন
photo

ঢাকা অফিস : 

 

আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের নামে থাকা রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলোর মধ্যে ২৩ হাজার ৮৬৫টি প্রত্যাহারের সুপারিশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এর ফলে প্রায় পাঁচ লাখ মানুষ ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দায়ের করা এসব মামলা থেকে অব্যাহতি পেয়েছে।

 

আজ রোববার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে উক্ত রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর জেলা প্রশাসকের নেতৃত্বে একটি জেলা কমিটি এবং আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের নেতৃত্বে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করে।

 

এতে আরও বলা হয়, এই কমিটি রাজনৈতিক দলগুলোর কাছে আওয়ামী ফ্যাসিস্ট সরকার কর্তৃক দায়েরকৃত রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের জন্য দরখাস্ত/আবেদন আহ্বান করে। ভুক্তভোগী রাজনৈতিক দলগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তঃমন্ত্রণালয় কমিটি বিভিন্ন সময়ে অনুষ্ঠিত ৩৯টি সভার মাধ্যমে আবেদনসমূহ পরীক্ষা-নিরীক্ষা করে ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে। এ কার্যক্রম এখনো চলমান রয়েছে। 

শেয়ার করুন