logo

সোমবার, ২ মার্চ, ২০২৬ ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ০১:২৮ অপরাহ্ণ

পুলিশ সদস্যের লাশ উদ্ধার যাত্রাবাড়ী ফাঁড়ির টয়লেট থেকে

প্রতিবেদন প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬ | সময়ঃ ০৯:১৪
  • সংবাদ পাঠকঃ ৮৫৫ জন
photo

ঢাকা অফিস : 

 

রাজধানীর যাত্রাবাড়ী থানার পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে শফিকুল ইসলাম (৪২) নামে এক পুলিশ কনস্টেবলের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সকালে ফাঁড়ির ওয়াশরুম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মানসিক সমস্যা ও হতাশা থেকে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়ে থাকতে পারেন, ধারণা সহকর্মীদের। দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

শফিকুল ইসলাম ২০০৩ সালে পুলিশ বাহিনীতে যোগ দিয়েছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত্যুর আগে রাত ৩টা ২৫ মিনিটে বড় মেয়ের মোবাইল ফোনে একটি খুদে বার্তা (মেসেজ) পাঠান তিনি। সেখানে তিনি লেখেন, ‘আমি তোমার জন্য কিছু করতে পারলাম না। আমাকে ক্ষমা করে দিও। জুনায়েদ ও জিহাদকে দেখে রাখিও।’ এরপর মেয়ে বারবার ফোন দিলেও তিনি আর রিসিভ করেননি।

শেয়ার করুন