logo

সোমবার, ২ মার্চ, ২০২৬ ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ১১:৫৬ পূর্বাহ্ন

মেহজাবীন আবার নিশোর নায়িকা

প্রতিবেদন প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬ | সময়ঃ ০৯:৩৮
  • সংবাদ পাঠকঃ ১১৪০ জন
photo

বিনোদন প্রতিবেদক : 

ছোটপর্দায় জনপ্রিয় দুই তারকা আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। জুটি বেঁধে অভিনয় করেছেন বেশ কিছু নাটকে। বর্তমানে দুজনেই ব্যস্ত আছেন সিনেমা ও ওটিটি’র কাজে। কিন্তু একসঙ্গে কাজ করা হয়নি অনেকদিন। অবশেষে এই দুই তারকাকে আবার একসঙ্গে দেখা যাবে। তাও আবার সিনেমায়।

 

ভিকি জাহেদের পরিচালনায় ‘পুলসিরাত’ নামে একটি রোমান্টিক থ্রিলার সিনেমায় দেখা যাবে নিশো-মেহজাবীনকে। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে সিনেমার নামও নিবন্ধন করা হয়েছে। প্রযোজক এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড।

প্রযোজনা সংস্থার ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল সংবাদমাধ্যমকে জানান, সিনেমার মূল দুই চরিত্রে আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীকে ভাবছেন তারা। দুজনের সঙ্গে কথাও বলছেন। তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

 

খোঁজ নিয়ে জানা গেছে, ‘পুলসিরাত’ সিনেমায় অভিনয়ের জন্য দুজনেই সম্মতি দিয়েছেন।

এদিকে নিশো বর্তমানে শেষ করেছেন ‘দম’ সিনেমার কাজ। অন্যদিকে মেহজাবীন যুক্ত হয়েছেন শিহাব শাহীনের ওয়েব সিরিজ ‘ক্যাকটাস’-এ। এতে তার বিপরীতে দেখা যাবে গায়ক প্রীতম হাসানকে।

শেয়ার করুন