logo

বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ ০৭:৩৬ অপরাহ্ণ

ইসলামী আন্দোলন একক ভাবে ২৬৮ আসনে নির্বাচন করবে

প্রতিবেদন প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬ | সময়ঃ ০৯:৫৭
  • সংবাদ পাঠকঃ ১৬৩৪ জন
photo

ঢাকা অফিস : 

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে ২৬৮ আসনে নির্বাচন করবে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসলামী আন্দোলনের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

 

সংবাদ সম্মেলনে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসলামী আন্দোলন ২৭০ আসনে প্রার্থী দেয়। এর মধ্যে দুজনের প্রার্থিতা বাতিল হয়েছে। বাকিদের এখন ভোটের মাঠে থাকতে বলা হয়েছে। দলটি জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১১ দলীয় জোটের সঙ্গে আসন সমঝোতায় নির্বাচনে যাচ্ছে না।

শেয়ার করুন