logo

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ ০৩:৩০ পূর্বাহ্ন

গাইবান্ধায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রতিবেদন প্রকাশ: ০৮ সেপ্টেম্বার ২০২৫ | সময়ঃ ০৯:২৬
  • সংবাদ পাঠকঃ ৩৫৯১ জন
photo

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ-গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালের দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের বকচর কালিতলা নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, আজ সকালের দিকে ওই স্থানে অপরিচিত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে- গেল রাতের কোনো সময়ে যানবাহনের ধাক্কায় বা সড়ক দুর্ঘটনায় ব্যক্তিটি মারা যেতে পারে।  

গোবিন্দগঞ্জে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, খবর পেয়ে অজ্ঞাত মরদেহটি উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। 

শেয়ার করুন