logo

বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ১১:১৯ অপরাহ্ণ

বিজ এর গ্রাহক সেবা পক্ষ উপলক্ষে  সবজি বীজ বিতরণ

প্রতিবেদন প্রকাশ: ২৯ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৩:২৩
  • সংবাদ পাঠকঃ ৪২৩৭ জন
photo

 
 
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:
 
বাংলাদেশ সরকারের উদ্যোগে তারুণ্যের উৎসব-২০২৫ ও বীজে’র গ্রাহক সেবা পক্ষ উদযাপন উপলক্ষে ধাপেরহাট শাখাতে  ৬শ’৫০ জন উপকারভোগিদের মাঝে সবজি বীজ বিতরণ করা হয়েছে। 
 
পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের লক্ষে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) ধাপেরহাট শাখার চত্বরে
২৮ অক্টোবর মঙ্গলবার সকালে সবজি বীজ বিতরণের আয়োজন কার হয়।
 
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত পলাশবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাজ্জাদ হোসেন সোহেল। গাইবান্ধা জেলার বিজের সিনিয়র জোনাল ম্যানেজার আসাদুল ইসলাম আসাদ সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পীরগঞ্জ সাব জোনের  সাব্ জোনাল ম্যানেজার শহিদুল ইসলাম প্রামানিক, গাইবান্ধা জেলার জোনের সিনিয়র কমপ্লেসান্স  অফিসার হাবিবুর রহমান,ধাপেরহাট শাখার শাখা ব্যবস্থাপক আকাশ আহমেদ, পলাশবাড়ী উপজেলার শাখার সিনিয়র ম্যানেজার সোহেল রানা প্রমুখ।

শেয়ার করুন