আগামী ইউপি নির্বাচনে কুষ্টিয়ায় লড়বেন ৩ কলমযোদ্ধা !


 

 

 

: শামসুল আলম স্বপন :

 

আগামী ইউপি নির্বাচনে কুষ্টিয়ার ৩টি ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে  লড়বেন ৩ কলমযোদ্ধা !

এরা হলেন : ১। মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের সন্তান,মিরপুর প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি, দৈনিক মানবজমিন পত্রিকার  মিরপুর প্রতিনিধি মারফত আফ্রিদি।

 

২্ । মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের হাজরাহাটী গ্রামের সন্তান, দৈনিক দেশবাংলা পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ সাইফুল ইসলাম তন্ময় এবং

 

৩। কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের সন্তান লালন টিভি-২৪ এর চেয়ারম্যান সেলিম মাহমুদ ।

 

  তিন সাংবাদিক প্রার্থীই  স্ব স্ব এলাকায় জোরে শোরে নির্বাচনী প্রচারণা চালিয়ে তারা অনেকটা এগিয়ে আছেন । সাধারণ ভোটাদের মধ্যে সাড়াও জেগেছে যথেষ্ট । ভোটারদের ধারণা  সাংবাদিকরা চেয়ারম্যান নির্বাচিত হলে সাধারন মানুষের উপকার হবে । থানা-পুলিশ আর প্রশাসনের  দালালী করবেনা  তারা ।

 

শিরোনাম দেখে হয়তো পাঠকরা বলবেন সাংবাদিকদের কাজ হলো অপরাধ অনুসন্ধান করা, অন্যের ভুল ধরা । সাংবাদিকরা কেন নির্বাচনে আসবেন।  তারা অন্যায় করলে তাদের  ভুল ধরাবে কে ?  এ প্রশ্ন আমারও ।  এ প্রশ্নের খোলা মেলা জবাব দিয়েছেন আগামী ইউপি নির্বাচনে অংশ নেবেন এমন কুষ্টিয়ার ৩ সাংবাদিক প্রার্থী ।

 

তারা বলছেন দীঘর্দিন  সাংবাদিক পেশায় কাজ করতে যেয়ে  দেখেছি সাধারণ মানুষ চেয়ারম্যানদের কাছ থেকে আশানারুপ সাহায্য সহযোগিতা ও উপকার পায় না। তা ছাড়া অনেকেই জড়িয়ে পড়েন দুর্নীতিতে। আমরা নির্বাচিত হলে এলাকাবাসীর প্রত্যাশা পুরণে যেমন  সচেষ্ট হব তেমন দুর্নীতি মুক্ত ইউনিয়ন উপহার দিব ইনশাল্লাহ।  । 

 

 

 


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।