রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ০২:১৭ অপরাহ্ণ
সংসদে বিরোধীদল -সরকারি দল কি দেশের স্বার্থে দৃশ্যমান কোন পদক্ষেপ নিয়েছে ? দুর্নীতি বন্ধে কি কোন বিল উত্থাপিত হয়েছে ? অতীতে ফ্যাসিষ্টরা ৪৩ হাজার লক্ষ কোটি টাকা বিদেশে পাঁচার করেছে সেই টাকা ফেরৎ আনা এবং যারা লুটপাট করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহনের জন্য সংসদে কি বিরোধী দল দাবি তুলেছে কিম্বা বিল উত্থাপন করেছে ? ফ্যাসিষ্টের আমলসহ এখন পর্যন্ত রাস্তাঘাটসহ অবকাঠামো উন্নয়নের নিম্নমানের সামগ্রী ব্যবহার ও দুর্নীতির বিরুদ্ধে কেও কি সংসদে টু শব্দ করেছে ? পরিবহন সেক্টরে চলছে বেপরোয়া চাঁদাবাজি, তেল সররাহ নিয়ে চলছে তেলেসমাতি কারবার এবিষয়ে আলোচনা কই ? কৃষিপণ্যের দাম ঠেকেছে তলানীতে,কৃষকরা দিশেহারা সে ব্যাপারে আলোচনা হয়না কেন ? বিদ্যুতে লোড শেডিং. এতে র্গামেন্টস সেক্টরসহ সকল উৎপাদন মুলক কর্মকান্ড ব্যাহত হবার আশংকা । দৌলত দিয়া- পাটুরিয়ার ২য় পদ্মাসেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের তা বাস্তবায়নে বিরোধী দলের ভূমিকা জিরো কেন ? । যদিও আমার বন্ধু কুষ্টিয়া-১ আসনের সরকার দলীয় সাংসদ রেজা আহমেদ বাচ্চু মোল্লা সংসদে ২য় পদ্মাসেতু নির্মাণের দাবি জানিছেন কিন্তু বিল আকারে উত্থাপন করা হয়নি। এ ব্যাপারে বিরোধী দলের ভুমিকা কি ? গ্যাস সংকটে মিল-কলকারখানা বন্ধের পথে এ বাপারে কি সংসদে কোন আলোচনা হয়েছে ? বিডিআর হত্যাকান্ড নিয়ে দ্রুত বিচারের দাবি জনগণের সে ব্যাপারে আলোচনা কই ? আজ পর্যন্ত বিডিআর নাম পুর্নবহাল হয়নি কেন ?
মেজর সিন্হা হত্যাসহ সকল হত্যাকান্ডের বিচারের ব্যাপারে বা রায় কার্যকর করার ব্যাপারে আলোচনা হয় না কেন ? দেশের ইলিশ দেশের মানুষ খেতে পারে না প্রতিবেশী রাষ্ট্রে পাচারের বিরুদ্ধে মুখে কুলুপ আটা কেন ? দেশের তেল-গ্যাস, সহ খনিজ দ্রব্য আহরণের জন্য চেষ্টা করার বিষয়ে আলোচনা কই ? ফ্যাসিষ্টরা সংসদে দেশের উন্নয়নে আলোচনা না করে মমতাজের গান শুনে যেমন টাকা নস্ট করতো এখনতো দেখছি একই ঘটনা ঘটছে। সংসদ কি ঝগড়া করার জায়গা ? না দেশের কল্যাণে সঠিক সিদ্ধান্ত ও মতমত নেয়ার জায়গা ? এই জন্যই কি মহামতি লেলিন বলেছিলেন “গণতন্ত্রের সংসদ শুয়োরের খোঁয়াড় ? বিরোধী দল আছে জুলাই সনদ নিয়ে আর সরকারি দল আছে সংবিধান নিয়ে । দেশের মানুষ বিড়ি-সিগারেটের বিনিময়ে ভোট দিয়ে এখন তারা মহাসংকটে?
প্রতিবেদক :
শামসুল আলম স্বপন
সভাপতি
বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক সংস্থা
ও সাবেক জেলা গ্রাম সরকার প্রধান (বৃহত্তর কুষ্টিয়া) ।
মোবা: ০১৭১৬৯৫৪৯১৯