জনতার পত্রিকা :
বৃটিশ আমেরিকান টোব্যাকোর মিরপুর লিফ ডিপোর শ্রমিক সরবরাহের জন্য পেশি শক্তির ব্যবহার করতে গিয়ে প্রতিরোধের শিকার হয়েছেন কুষ্টিয়া জেলা কৃষক দলের আহ্বায়ক কুষ্টিয়া জেলার বারখাদা এলাকার ত্রিমোহনীর মৃত বজলুর রহমানের ছেলে আরিফুর রখমান সুমন (৫০)।
শনিবার (০৪ মার্চ) সকালে তিনি ভা'ড়াটে লোকজন নিয়ে লিফ ডিপোর কাজ দখলে নিতে গেলে প্রকৃত ঠিকাদারের শ্রমিক ও প্রশাসনের বাধার মুখে সেখান থেকে সরে আসেন। এ ঘটনার পর সেখানকার তালিকাভুক্ত বৈধ ঠিকাদার সিহাব উদ্দিনকে নিয়ে সুমন সরকার শহরের পাঁচ রাস্তার মোড়ে মা'নববন্ধনের আয়োজন করে নানা মি'থ্যাচার করেন।
সুমন সরকার দাবি করেন, সিহাব উদ্দিন লোকজন নিয়ে তার ঠিকাদারী কাজ দখলে নিতে সেখানে যান এবং তাকে পি'স্তল দেখিয়ে হু'মকি দেন।
এদিকে সিহাব উদ্দিন বলেন, কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে অবস্থিত, এখানে শ্রমিক সরবরাহসহ অন্যান্য কাজের তিনি বৈধ ঠিকাদার। বিগত ৪৫ বছর ধরে তিনি সুনামের সঙ্গে এ ব্যবসা পরিচালনা করে আসছেন। তার সুনাম ক্ষুন্ন করতে সুমন সরকার মি'থ্যাচার করে আসছেন। তিনি অভিযোগ করেন, সুমন সরকার তার প্রতিষ্ঠানে অনধিকারভাবে প্রবেশ করে শ্রমিকদের প্রভাবিত করার পাশাপাশি নিজেকে ভেন্ডর হিসেবে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা চালাচ্ছেন। সেখানে কাউকে অ'স্ত্র দেখানো বা হু'মকি দেওয়ার মতো ঘটনা ঘটেনি।
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের (বিএটিবি) ভেন্ডরশিপ একটি কঠোর নীতিমালার মাধ্যমে পরিচালিত হয় এবং এটি কোনোভাবেই সহজলভ্য নয়। এখানে ব্যবসায়ীক অভিজ্ঞতা, সততা ও কথা ও কাজের মিল থাকা জরুরি। তিনি বলেন, প্রভাব খাটিয়ে, গায়ের জোরে এবং শ্রমিকদের ফাঁকি দিয়ে এখানে কাজ করার কোন সুযোগ নেই।
সিহাব উদ্দিন বলেন, তিনি বরাবরই আইনের প্রতি শ্রদ্ধাশীল, সে কারণে তিনি কুষ্টিয়া পুলিশ সুপার ও র্যাব-১২ কুষ্টিয়ার কোম্পানি কমান্ডারের বরাবর সুমন সরকার গংদের নামে লিখিত অভিযোগ করেন। তিনি জানান, সুমন সরকার এর আগেও পেশি শক্তির ব্যবহার করে জোরপূর্ক কাজ নিতে চাওয়ায় ২০২৪ সালের ১৫ আগস্ট পুলিশ সুপার, কুষ্টিয়া বরাবর ব্রিটিশ আমেরিকার টোব্যাকোর রিজিওনাল ম্যানেজার একটি অ'ভিযোগ দায়ের করেন। বিএটি বাংলাদেশের বৈধ ঠিকাদার হিসেবে তিনিও সে সময় একই রকম অভিযোগ পুলিশ সুপার ও র্যাব বরাবর করেছিলেন।