সিরাজগঞ্জ আদালতে হাজির না হলে গ্রেফতার হতে পারেন আমির হামজা
প্রতিবেদন প্রকাশ:
০৫ এপ্রিল ২০২৬ | সময়ঃ ০৫:৪৭
সংবাদ পাঠকঃ ১২৩৫ জন
সিরাজগঞ্জ প্রতিনিধি:
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘না'স্তি'ক’ ও ‘ইসলাম বি'দ্বেষী’ হিসেবে অভিহিত করায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে মা'মলা করা হয়েছে। আদালত অভিযোগ আমলে নিয়ে তাকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করেছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের চৌহালী উপজেলা আমলি আদালতে বাদি হয়ে মা'মলাটি দায়ের করেন জেলা জাতীয়তাবাদি আইনজীবি ফোরামের সাধারন সম্পাদক ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হুমায়ন কবির কর্নেল।
এর আগে সকালে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট হুমায়ুন কবির বাদী হয়ে দণ্ডবিধির ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় মামলাটি করেন।
মামলার আরজি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ মার্চ সিরাজগঞ্জে জেলা প্রশাসন আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সেই বক্তব্যকে কেন্দ্র করে মুফতি আমির হামজা জনসম্মুখে তাকে ‘না'স্তিক’ ও ‘ইসলাম বি'দ্বে'ষী’ বলে আখ্যা দেন।
বাদী অ্যাডভোকেট হুমায়ুন কবির বলেন, ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জের একজন কৃতী সন্তান। তাকে না'স্তিক বলায় আমরা ক্ষুব্ধ ও মর্মাহত। মানসম্মান টাকা দিয়ে পরিমাপ করা যায় না, তাই কোনো আর্থিক ক্ষতির দাবি না করে আমরা দণ্ডবিধির নির্দিষ্ট ধারায় বিচার চেয়েছি। তিনি ইসলাম ধর্মের অপব্যাখ্যা দিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার (রফিক সরকার) জানান, মামলার সঙ্গে প্রয়োজনীয় তথ্যপ্রমাণ ও ডিজিটাল আলামত (পেনড্রাইভ) জমা দেয়া হয়েছে। তিনি বলেন, আলেমদের অভিমত অনুযায়ী টুকু সাহেবের বক্তব্য তাকে না'স্তিক হিসেবে সাব্যস্ত করে না। আদালত সন্তুষ্ট হয়ে সমন জারি করেছেন। নির্ধারিত দিনে হাজির না হলে তার বিরুদ্ধে গ্রে'প্তারি পরোয়ানা জারি হতে পারে।