logo

সোমবার, ২ মার্চ, ২০২৬ ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ১১:৫৭ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় সিলিন্ডারবাহী ট্রাক-সিএনজি মুখোমুখিসংঘর্ষে ৫ জন নিহত

ডিসির অনুদান ঘোষণা
প্রতিবেদন প্রকাশ: ২১ ফেব্রুয়ারী ২০২৬ | সময়ঃ ০৪:০৮
  • সংবাদ পাঠকঃ ১৪২৫ জন
photo

 

 

শামসুল আলম স্বপন,কুষ্টিয়া : 

 


কুষ্টিয়ায় গ্যাসসিলিন্ডারবাহী ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এরমধ্যে সিএনজি চালকসহ তিন নারী নিহত হন। আজ  ২১ ফেব্রুয়ারি শনিবার  দুপুর ২টার শহরের বাইপাস সড়কের সড়কের কুষ্টিয়া ষ্টোর তেলপাম্পের সামনে  এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৪জনের নাম পাওয়া গেছে। নিহতরা হলেন- কুষ্টিয়া সদও উপজেলার খাজানগর এলাকার মৃত সিরাজুল ইসলামের দুই স্ত্রী আমেনা খাতুন (৬৫) ও কমেলা খাতুন (৬২), আমেনা খাতুনের মেয়ের স্বামী সিএনজিচালক জাকারিয়া সরকার (৪০), খাজানগর এলাকার আব্দুল মালেকের ছেলে আশরাফুল (২৮) ও অজ্ঞাত এক নারী। 


কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. আবু ওবায়েদ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনা কবলিত গ্যাসসিলিন্ডারবাহী ট্রাক ও সিএনজি আটক করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের পর তাদের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি নেয়া হচ্ছে ।

 

এ দিকে দুর্ঘটনার খবর পেয়ে  কুষ্টিয়ার জেলা প্রশাসক ইকবাল হোসেন হাসপাতালে যেয়ে নিহত পরিবার প্রতি ৫ লক্ষ টাকা অনুদান দেয়ার ঘোষণা দেন। 
 

শেয়ার করুন