প্রতিবেদন প্রকাশ: ২১ ফেব্রুয়ারী ২০২৬, সময়ঃ ০৪:০৮
শামসুল আলম স্বপন,কুষ্টিয়া :
কুষ্টিয়ায় গ্যাসসিলিন্ডারবাহী ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এরমধ্যে সিএনজি চালকসহ তিন নারী নিহত হন। আজ ২১ ফেব্রুয়ারি শনিবার দুপুর ২টার শহরের বাইপাস সড়কের সড়কের কুষ্টিয়া ষ্টোর তেলপাম্পের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৪জনের নাম পাওয়া গেছে। নিহতরা হলেন- কুষ্টিয়া সদও উপজেলার খাজানগর এলাকার মৃত সিরাজুল ইসলামের দুই স্ত্রী আমেনা খাতুন (৬৫) ও কমেলা খাতুন (৬২), আমেনা খাতুনের মেয়ের স্বামী সিএনজিচালক জাকারিয়া সরকার (৪০), খাজানগর এলাকার আব্দুল মালেকের ছেলে আশরাফুল (২৮) ও অজ্ঞাত এক নারী।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. আবু ওবায়েদ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনা কবলিত গ্যাসসিলিন্ডারবাহী ট্রাক ও সিএনজি আটক করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের পর তাদের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি নেয়া হচ্ছে ।
এ দিকে দুর্ঘটনার খবর পেয়ে কুষ্টিয়ার জেলা প্রশাসক ইকবাল হোসেন হাসপাতালে যেয়ে নিহত পরিবার প্রতি ৫ লক্ষ টাকা অনুদান দেয়ার ঘোষণা দেন।
© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।