প্রেসবিজ্ঞপ্তি :
আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে কুষ্টিয়ার ৪টি আসনে বিএনপি , জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা অংশ নিচ্ছেন । মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি এজন্য যে এ পর্যন্ত কুষ্টিয়াতে রাজনৈতিক কোন সহিংসতা ঘটেনি। আমরা আমাদের দলের সকল নেতা-কর্মীদের প্রতি উদাত্ব আহ্বান জানাই, আপনরা শান্ত থাকুন, কারো কথায় বা কোন গুজবে কান দিবেন না ।
ভোট কেন্দ্রর পরিবেশ যাতে ভালো থাকে এবং সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে সে ব্যাপারে আপনারা সকলে সজাগ থাকবেন এবং প্রশাসনকে সহযোগিতা করবেন । সেই সাথে জালভোট কিংবা অবৈধ ভোট যাতে কেও দিতে না পারে সে দিকে দৃষ্টি রাখবেন । ভোট কেন্দ্রে কোন সমস্যা সৃষ্টি হলে দ্রুত প্রশাসন অথবা আমাদেরকে অবহিত করবেন। কুষ্টিয়ার সকল আসনে ধানের শীষের বিজয় হোক আমরা মহান আল্লাহর দরবারে সে দোয়া করি । আল্লাহ হাফেজ।
আহ্বানে-
কুতুব উদ্দিন আহমেদ
আহ্বায়ক
কুষ্টিয় জেলা বিএনপি
ইঞ্জি. জাকির হোসেন সরকার
সদস্য সচিব
কুষ্টিয় জেলা বিএনপি ।