কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের আহ্বান



প্রেসবিজ্ঞপ্তি :


আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে কুষ্টিয়ার ৪টি আসনে বিএনপি , জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা অংশ নিচ্ছেন  । মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি এজন্য যে এ পর্যন্ত  কুষ্টিয়াতে  রাজনৈতিক কোন সহিংসতা  ঘটেনি। আমরা আমাদের দলের সকল নেতা-কর্মীদের প্রতি উদাত্ব আহ্বান জানাই, আপনরা শান্ত থাকুন, কারো কথায় বা কোন গুজবে কান দিবেন না ।  
ভোট কেন্দ্রর পরিবেশ যাতে ভালো থাকে এবং সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে সে ব্যাপারে আপনারা সকলে  সজাগ থাকবেন এবং প্রশাসনকে সহযোগিতা করবেন । সেই সাথে  জালভোট কিংবা অবৈধ ভোট যাতে কেও দিতে না পারে সে দিকে দৃষ্টি রাখবেন ।  ভোট কেন্দ্রে কোন সমস্যা সৃষ্টি হলে দ্রুত প্রশাসন  অথবা আমাদেরকে অবহিত করবেন।  কুষ্টিয়ার সকল আসনে  ধানের শীষের বিজয় হোক আমরা মহান আল্লাহর দরবারে সে দোয়া করি । আল্লাহ হাফেজ।


আহ্বানে-
কুতুব উদ্দিন আহমেদ
আহ্বায়ক
কুষ্টিয় জেলা বিএনপি
ইঞ্জি. জাকির হোসেন সরকার
সদস্য সচিব
কুষ্টিয় জেলা বিএনপি ।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।