logo

বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ০২:১৩ অপরাহ্ণ

রাজশাহীতে ২ হাজার ই.য়াবাসহ শিক্ষক দম্পতি আটক

প্রতিবেদন প্রকাশ: ১৯ অক্টবার ২০২৬ | সময়ঃ ০৯:৩৫
  • সংবাদ পাঠকঃ ১০৮৩ জন
photo

রাজশাহী প্রতিনিধি : 

রাজশাহীতে দুই হাজার পিস ই.য়াবাসহ সরকারি স্কুল-কলেজের এক শিক্ষক ও তার স্ত্রীকে আটক করেছে মা.দকদ্র.ব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

বুধবার (১৫ অক্টোবর) রাত ১১টার দিকে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম এলাকায় হাইটেক পার্কসংলগ্ন সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক মো. আল আমিন (৪৩) রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের সামাজিক বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক। তার স্ত্রী (৩৮) একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত।

মা।দকদ্র।ব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ই।য়াবা পাচারের একটি চালান আটকের জন্য নগরীর বিভিন্ন পয়েন্টে নজরদারি ও চেকপোস্টের মতো ব্যবস্থা নেওয়া হয়।

তিনি বলেন, একপর্যায়ে একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হলেও চালক তা অমান্য করে চলে যান। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়। তল্লাশি করে মোটরসাইকেল থেকে দুই হাজার পিস ই।য়াবা উদ্ধার করা হয়।

মেহেদী হাসান আরও বলেন, আটক আল আমিন রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। জিজ্ঞাসাবাদে তার স্ত্রীও একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বলে জানা যায়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মা।মলা করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. শামসুল হক বলেন, তদন্ত সাপেক্ষে সরকার এ ঘটনার বিচার করবে।

শেয়ার করুন