বাল্যবিবাহ প্রতিরোধে সাতক্ষীরা সদরে মোবাইল কোর্ট পরিচালিত, পাঁচ হাজার টাকা জরিমানা
প্রতিবেদন প্রকাশ:
১৭ অক্টবার ২০২৬ | সময়ঃ ১০:৫৮
সংবাদ পাঠকঃ ১০৪৫ জন
নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরা :
বাল্যবিবাহ প্রতিরোধে সাতক্ষীরা সদরে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। বরের পিতাকে পাঁচ হাজার টাকা জরিমানা। মেয়ের পিতা ও চাচাীর নিকট থেকে মুচলেকা গ্রহন। প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা জারি। সাতক্ষীরা সদরের বাকাল এলাকায় ১৬ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিয়ের সংবাদ পেয়ে সাতক্ষীরা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার দ্রুততার সাথে কিশোর কিশোরী ক্লাবের ফিল্ড সুপারভাইজার আজিবুর রহমান, ফিল্ড সুপারভাইজার করবী সুলতানা এবং প্রশিক্ষক তাছরিনা খাতুনকে ঘটনাস্থলে পাঠান। সদর থানা পুলিশের একটা টিমও এসময় ঘটনাস্থলে যায়। মহিলা বিষয়ক অধিদপ্তরের লোকজন এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে বর পালিয়ে যায়। সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ মহোদয়ের নির্দেশে একজন ম্যজিষ্ট্রেট এবং মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক ঘটনাস্থলে যান।এসময় মেয়ের চাচার বাড়িতে খাওয়ার সময় বরের পিতা ও উভয় পক্ষের আত্মীয় স্বজনকে পাওয়া যায়। বাল্যবিয়ের আয়োজন করার অপরাধে কালিগন্জ উপজেলার নলতা গ্রামের বরের পিতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক। সাথে সাথে পাঁচ হাজার টাকা পরিশোধ করে ছেলের পিতা মুচলেকা দেন এবং ঘটনাস্থল ত্যাগ করেন। আজ দুপুরে তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নে মহিলা বিষয়ক অধিদপ্তর তালার কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটার প্রসেনজিত ঘোষ এবং প্রশিক্ষক রাজিবুল ইসলাম এর নেতৃত্বে আরও একটা বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে। মেয়ের পিতা মুচলেকা দিয়েছেন। বিয়ের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বরের গাড়ি অভিযানের খবর পেয়ে মাঝপথে ফিরে গেছে।