বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-এর চেয়ারম্যানের সাথে জাতীয় মানবাধিকার সোসাইটির কেন্দ্রীয় চেয়ারম্যানের সাক্ষাৎ
প্রতিবেদন প্রকাশ:
১৭ অক্টবার ২০২৬ | সময়ঃ ১০:৩৫
সংবাদ পাঠকঃ ১৭৪৮ জন
জনতার পত্রিকা :
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-এর চেয়ারম্যান জনাব খোন্দকার মোঃ মোরতাজুল করিম বাদরু মহোদয়ের সঙ্গে ফাউন্ডেশন কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন জাতীয় মানবাধিকার সোসাইটির কেন্দ্রীয় চেয়ারম্যান, কবি ও সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী।
সাক্ষাৎকালে দেশের দারিদ্র্য বিমোচন, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সাক্ষাতের একপর্যায়ে অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী তাঁর রচিত কয়েকটি গবেষণাগ্রন্থ ফাউন্ডেশনের চেয়ারম্যান মহোদয়কে উপহার হিসেবে প্রদান করেন।
এ ধরনের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় ও জ্ঞানভিত্তিক সংলাপ দেশের সামাজিক উন্নয়ন, মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা যায়।