logo

বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ০২:৩৬ অপরাহ্ণ

সারাদেশে এলপি গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা

প্রতিবেদন প্রকাশ: ১২ অক্টবার ২০২৬ | সময়ঃ ১১:২৯
  • সংবাদ পাঠকঃ ১২৫৪ জন
photo

ঢাকা অফিস : 

 

সারাদেশে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। বিভিন্ন দাবিতে এ ঘোষণা দেয় এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।

 

আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মো. সেলিম খান বলেন, সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বৃহস্পতিবার ও শুক্রবার সারাদেশে এলপিজির দোকান বন্ধ থাকবে।

ব্যবসায়ীদের দাবির মধ্যে রয়েছে পরিবেশকদের কমিশন বৃদ্ধি, কোম্পানিগুলোর ইচ্ছেমতো মাসে একাধিকবার গ্যাসের দাম বাড়ানো বন্ধ এবং দাম সমন্বয়ের ক্ষেত্রে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নিয়ম অনুসরণ নিশ্চিত করা।

 

এ ছাড়া দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কোম্পানিগুলোর সিলিন্ডারে গ্যাস ভরার ব্যবস্থা চালু এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অযৌক্তিক জরিমানা আরোপ বন্ধের দাবি জানিয়েছে সংগঠনটি।

ব্যবসায়ীদের এসব দাবি পূরণ না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হতে পারে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

শেয়ার করুন