মারফত আফ্রিদী, মিরপুর থেকে :
কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের চার মাইল বাজার এলাকায় অনুমোদনহীন ও অবৈধভাবে বিভিন্ন কোম্পানির পণ্য প্যাকেটজাত করে বাজারে সরবরাহের অভিযোগে একটি গোডাউনে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযান শেষে গোডাউনটি সিলগালা করে দেয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থবিরোধী এ ধরনের অপরাধমূলক কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। এলাকার সাধারণ জনগণ ও সচেতন মহল প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।