জনতার পত্রিকা :
এবারও গাজা বিক্রেতারা লালন মেলায় আসতে শুরু করেছে। তারা অনুষ্ঠান স্থলে অবস্থান নিয়ে প্রশাসনের অসাধু কর্মকর্তা ও নৈতিকতা বিবর্জিত কথিত সাংবাদিকদের সহযোগিতায় “সবজি” নামের এই নেশা দ্রব্য বিক্রি করছে । পাশাপাশি ইয়াবাসহ সব ধরণের মাদক দ্রব্যও বিক্রি হচ্ছে বলে জানিয়েছে স্থানীয়রা। মাদকের ব্যাপারে প্রশাসন জিরো টলারেন্সের কথা বললেও নেই কোন পদক্ষেপ । নাম না প্রকাশ করার শর্তে ওই এলাকার একজন বাসীন্দা বলেন মাদক ব্যবসায়ীরা টাকা দিয়ে সবাইকে ম্যনেজ করে । তাই মাদক বেঁচা প্রশাসন বন্ধ করে না ।