জনতার পত্রিকা :
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-এর ১৮৯ তম পরিচালনা পরিষদ সভা ৩০ সেপ্টেম্বর ফাউন্ডেশন- কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ চেয়ারম্যান জনাব খোন্দকার মোঃ মোরতাজুল করিম বাদরু মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সভায় উপস্থিত ছিলেন সদস্যবৃন্দ ড. মোহাম্মদ আবদুল মজিদ (সাবেক সচিব ও সাবেক এনবিআর চেয়ারম্যান), জনাব সি কিউ কে মুসতাক আহমদ (সাবেক সিনিয়র সচিব) জনাব সিরাজুন নূর চৌধুরী ( সচিব, আইএমইডি, পরিকল্পনা মন্ত্রণালয়) মোঃ সাইফুল ইসলাম (মহাপরিচালক, বিটাক) জনাব জাকির হোসেন( চেয়ার, ফেডারেশন অব এনজিও’স ইন বাংলাদেশ) এবং মোঃ শাহজাহান, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ও সাবেক অতিরিক্ত সচিব।