জনতার পত্রিকা :
গত ২৮ সেপ্টেম্বর বিকেলে কুষ্টিয়ার দিশা টাওয়ারে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি ডা:মোঃ মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল । প্রধান অতিথি মহোদয়কে ফুল ও উত্তরীয় পরানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: শহিদুল ইসলাম, কুষ্টিয়ার সম্মানিত সিভিল সার্জন সহ অন্যান্য অতিথিবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব শামসুল ওয়াসে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরাফাত জামান তপন।