logo

বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ০১:৫১ অপরাহ্ণ

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

প্রতিবেদন প্রকাশ: ২৭ সেপ্টেম্বার ২০২৬ | সময়ঃ ০৭:৪৩
  • সংবাদ পাঠকঃ ১৫২০ জন
photo

জনতার পত্রিকা : 

 

কুষ্টিয়া সদর উপজেলার আলমপুরে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হালিম মন্ডল (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে আলমপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত হালিম মন্ডল খয়েরপুর গ্রামের মৃত কলম মন্ডলের ছেলে।

আহতদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

এ ঘটনায় বকুল সর্দার নামে একজনকে আটক করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। তিনি খয়েরপুর এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

 

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহামুদ জানান, আলমপুরে সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

শেয়ার করুন