পাবনা প্রতিনিধি :
পাবনার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কামরুন্নাহার কলিকে ধর্ষণের পর হত্যার ঘটনায় গ্রেফতার প্রধান অভিযুক্ত মোস্তফা প্রামাণিকের বাড়িতে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ গ্রামবাসী। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের পর কুলুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, ৯ সেপ্টেম্বর নিখোঁজের সাত দিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় কলির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোস্তফা প্রামাণিক ও তার ভাড়াটিয়া ইয়াছিনকে গ্রেফতার করা হয়েছে।