logo

বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ০২:৪২ অপরাহ্ণ

মামলার আসামী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করতে হবে : বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক সংস্থা

প্রতিবেদন প্রকাশ: ১৯ সেপ্টেম্বার ২০২৬ | সময়ঃ ০৭:৫৩
  • সংবাদ পাঠকঃ ২২৪২ জন
photo

 
প্রেসবিজ্ঞপ্তি :
কুষ্টিয়া-৪ আসনের জামায়াতের এমপি আফজাল হোসেনের ভাই- ভতিজাদের হামলায় গুরুতর আহত বাংলা টিভি’র সাংবাদিক।
কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার কুন্ডুপাড়ায় রাস্তা নির্মাণে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগে সংবাদ সংগ্রহ কালে বাংলা টিভির কুমারখালী প্রতিনিধি এম এ উল্লাসের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
 
অভিযোগ উঠেছে, কুষ্টিয়া-৪ আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য আফজাল হোসেনের স্বজনদের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী সাংবাদিক উল্লাসের উপর হামলা চালিয়ে মারাত্মক যখম করে। এ ব্যাপারে মামলা কুমারখালী থানায় হয়েছে ।
হামলায় যারা সরাসরি অংশ নিয়েছে এবং পিছন থেকে যারা ইন্ধন দিয়েছে তাদের প্রত্যেকে দ্রুত গেফতার করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক সংস্থা‘র সভাপতি শামসুল আলম স্বপন, সাধারন সম্পাদক সেলিম মাহমুদসহ সকল সদস্য দাবি জানিয়েছেন। সেই সাথে কুমারখালী পৌরসভার কুন্ডুপাড়ায় রাস্তা নির্মাণে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের বিরুদ্ধে নিতে হবে কঠোর ব্যবস্থা ।

শেয়ার করুন