কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার কুন্ডুপাড়ায় রাস্তা নির্মাণে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগে সংবাদ সংগ্রহ কালে বাংলা টিভির কুমারখালী প্রতিনিধি এম এ উল্লাসের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
অভিযোগ উঠেছে, কুষ্টিয়া-৪ আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য আফজাল হোসেনের স্বজনদের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী সাংবাদিক উল্লাসের উপর হামলা চালিয়ে মারাত্মক যখম করে।
কুষ্টিয়ার গণমাধ্যম কর্মীদের কাছে বিনীত অনুরোধ ফেসবুকে তীব্র নিন্দা আর প্রতিবাদের মধ্যে সীমাবদ্ধ না থেকে এই হামলায় যারা সরাসরি অংশ নিয়েছে এবং পিছন থেকে ইন্ধন দিয়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে দৃশ্যমান ও দ্রুত শাস্তি দেখতে চাই কুষ্টিয়ার গণমাধ্যমকর্মীরা।