logo

বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ১২:৫১ অপরাহ্ণ

তাহিরপুরে তিন শিশু সন্তানকে বিষপান করিয়ে হত্যা

প্রতিবেদন প্রকাশ: ১৯ সেপ্টেম্বার ২০২৬ | সময়ঃ ১১:৪৩
  • সংবাদ পাঠকঃ ১২৯২ জন
photo

সুনামগঞ্জ প্রতিনিধি : 

 

সুনামগঞ্জের তাহিরপুরে তিন শিশু সন্তানকে বিষপান করিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে সরফত আলী (৩৮) নামে এক বাবার বিরুদ্ধে। একই সঙ্গে বাবা নিজেও বিষপান করে মৃত্যুশয্যায় রয়েছেন।

 

আজ শনিবার ভোররাতে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনী লাইন গ্রামে ঘটনা ঘটেছে,। এই মর্মান্তিক ঘটনার এলাকার ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে।।

নিহতরা হলো মাওয়া আক্তার (১০),তামিম মিয়া (০৭),শামীম মিয়া (০২)।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,সম্প্রতি সরফত আলী (৩৮) আলীর স্ত্রী ফাতেমা বেগম তিন সন্তানকে বাবার কাছে রেখে সৌদি আরব চলে যান। গত শুক্রবার দুপুরে স্ত্রীর সঙ্গে কোনো একটি বিষয়ে কথা কাটাকাটি হয় সরফত আলির। পরে বিকেলে বাজারে গিয়ে মোরগ ও পোলাও চাল নিয়ে আসেন। রাতে রান্না করে খাওয়ার পর ঘুমিয়ে যান তিনি। পরে রাত দেড়টার দিকে সরফত আলী নিজেও বিষ খান এবং তার তিন ছেলে মেয়েকে বলে যে ঔষধ খাওয়ার জন্য। পরে ছোট ছেলে ও মেয়েকে খাওয়ানোর পর বড় মেয়েকে খাওয়ানোর পর চিৎকার দিলে বাড়ির পাশের আত্মীয় স্বজনরা এগিয়ে আসেন। বড় মেয়ের কাছ থেকে এই তথ্য জানতে পারে সবাই। পরে পরিবারের লোকজন প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের সহায়তায় তাদের উদ্ধার করে বাদাঘাট বাজারের ডা. হাফিজ উদ্দিন কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরৎ চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তিন শিশুকেই মৃত ঘোষণা করেন।

এদিকে বাবার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হোসাইন মোহাম্মদ আরাফাত বলেন, ‘খুব ভোরে খবর পেয়ে বাদাঘাট বাজারের ডা. হাফিজ উদ্দিন কমপ্লেক্সে গিয়ে তিন শিশুর লাশ দেখতে পাই। গুরুতর অসুস্থ বাবাকে স্বজনরা সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেছেন।’ 

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, বিষপানের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে এই বিষয়ে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

শেয়ার করুন