logo

বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ১১:২৫ পূর্বাহ্ন

সোশ্যাল মিডিয়ায় অডিও ভাইরাল, ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

প্রতিবেদন প্রকাশ: ১৭ সেপ্টেম্বার ২০২৬ | সময়ঃ ০৭:০০
  • সংবাদ পাঠকঃ ১২৩৫ জন
photo

জনতার পত্রিকা : 

 

সিনিয়র অফিসার ছাড়া দেশের সব পুলিশ আওয়ামীলীগের , এখনি সময় নেত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসা। 
অডিওতে এমন কথা বলে আলোচনায় আসা ক্যান্টনমেন্টে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার, **১৭ সেপ্টেম্বর**, ঢাকা মহানগর পুলিশ তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।

ডিএমপির তথ্য অনুযায়ী, গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম ও সংবাদমাধ্যমে অডিও রেকর্ডটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছিল।

অডিওটি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা তৈরি হওয়ার পরই ওসি রাকিবুল ইসলামকে প্রত্যাহারের খবর সামনে এলো।

ভাইরাল অভিওতে এই পুলিশ কর্মকর্তা আরো বলেন, 
**“শেখ হাসিনা ডিসেম্বরে না—এখনই আসুক। আমরা তো বিএনপি করি না, আমরা আওয়ামী লীগ করি। রাস্তায় লীগ দেখলে আমরা ছেড়ে দেব!”**

শুধু তাই নয়, অডিওতে তাকে বলতে শোনা যায়—শেখ হাসিনা দেশে ফিরলে পুলিশ তাকে ঠেকাতে পারবে না। এমনকি ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে এখনই দেশে আসা উচিত বলেও বক্তব্যে দাবি করা হয়।

অডিওর আরও একটি অংশে পুলিশের দুর্বলতার কথা বলা হয় এবং সেনাবাহিনী ‘নিউট্রাল’ থাকবে বলেও দাবি করা হয়।

 

 

 

শেয়ার করুন