শামসুল আলম স্বপন :
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের গেটের সামনের ফুটপাত ও রাস্তা দখল করে রাতারাতি শতাধিক অবৈধ দোকান গড়ে উঠেছে। পাশাপাশি প্রতিদিন ভ্রাম্যমাণ দোকান বসানোর কারণে সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের ।
এতে রোগী ও সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং বড় ধরণের দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে । ইতো মধ্যে ছোট খাটো বেশ কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে।
প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার উচ্ছেদ অভিযান চালানো হলেও স্থায়ী সমাধান মিলছে না।
উচ্ছেদ অভিযান শেষ হওয়ার পর পরই দোকান গুলো আবারো বসানো হচ্ছে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় । ওই প্রভাবশালী মহল দোকান গুলো থেকে প্রতিদিন চাঁদা উঠাচ্ছে এমন অভিযোগ পাওয়া গেছে ।
এদিকে এলাকাবাসী ও শিক্ষার্থীরা নিরাপদ পারাপারের জন্য হাসপাতালের সামনে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে মানব বন্ধন করেছে । কিন্তু কে শোনে কার কথা ।
এ ব্যাপারে কুষ্টিয়ার জনপ্রিয় মাদক আসক্ত নিরাময় কেন্দ্র “ফেরা’র চেয়ারম্যান মো: ইকবাল হোসেন জনতার পত্রিকাকে জানিয়েছেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের গেটের সামনে যানজট নিরশন ও দুর্ঘটনার কবল থেকে রোগী,শিক্ষার্থী ও এলাকাবাসীকে রক্ষা করতে হলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের গেটের সামনে প্রয়োজনীয় আনসার সদস্য মোতায়েন করতে হবে । তা হলে আপাতত এ সমস্যার কিছুটা সমাধান হওয়া সম্ভব । তাঁর এ প্রস্তাব শিক্ষার্থী, রোগীর অভিববাবক ও এলাকাবাসী স্বাগত জানিয়েছে।
এ ব্যাপারে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করা হলো ।