logo

বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ১২:০৭ অপরাহ্ণ

ভিয়েতনামের জোহেইরি মোলা মিস ওয়ার্ল্ড

প্রতিবেদন প্রকাশ: ০৭ সেপ্টেম্বার ২০২৬ | সময়ঃ ০৬:১১
  • সংবাদ পাঠকঃ ১৫৫৮ জন
photo

বিনোদন ডেক্স : 

 

৭৩তম মিস ওয়ার্ল্ডে ১১১ প্রতিযোগীকে পেছনে ফেলে বিশ্বসুন্দরীর মুকুট জিতেছেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা দোমিঙ্গেস। গতকাল শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় ভিয়েতনামের নিয়া ট্রাং শহরে অনুষ্ঠিত মিস ওয়ার্ল্ড ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে বিজয়ী ঘোষণা করা হয় তাকে। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

এর আগে মিস ওয়ার্ল্ড ডোমিনিকান রিপাবলিক ২০২৫ প্রতিযোগিতায় সেরা হন জোহেইরি। সেই সাফল্যের ধারাবাহিকতায় আন্তর্জাতিক মঞ্চে নিজের দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পান তিনি।

মডেলিং ও ফ্যাশন অঙ্গনে পরিচিত মুখ জোহেইরি মোলা একইসঙ্গে শিক্ষক, সাংবাদিক ও সমাজকর্মী হিসেবেও কাজ করছেন। নানা সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকার পাশাপাশি মডেলিংয়ে নিজের দক্ষতারও পরিচয় দিয়েছেন তিনি।

 

Miss World 2026 Winner Crowned as Eritrea's Snit Reaches Top 6

ফাইনাল অনুষ্ঠানে জোহেইরির মাথায় বিজয়ীর নীল মুকুট পরিয়ে দেন ২০২৫ সালের মিস ওয়ার্ল্ড থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংস্রি।

বিশ্বসুন্দরীর দায়িত্ব পাওয়ার পর আন্তর্জাতিক অঙ্গনে মিস ওয়ার্ল্ড সংস্থার বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগে যুক্ত থাকবেন জোহেইরি। পাশাপাশি বিশ্বজুড়ে সংস্থাটির জনপ্রিয় ‘বিউটি উইথ আ পারপাস’ কার্যক্রমের দূত হিসেবেও কাজ করবেন তিনি।

এবারের প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন স্পেনের এলিসাবেথ রেইনেস। আর দ্বিতীয় রানারআপ হয়েছেন মালয়েশিয়ার তানুসিয়া চেট্টি।

শেয়ার করুন