কুষ্টিয়া পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম মিরপুর সার্কেল অফিস ৫ সেপ্টেম্বর পরিদর্শন করেন। পরিদর্শনের শুরুতেই পুলিশ সুপারকে শুভেচ্ছা জানান সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার এবং মিরপুর থানার অফিসার ইনচার্জ, মোঃ শহিদুল ইসলাম, । পুলিশ সুপার সার্কেল অফিসে কর্মরত সকল অফিসার ও ফোর্সদের উদ্দেশ্য বিভিন্ন দিকনির্দেশনামূলক ব্রিফিং প্রদান করেন। উক্ত ব্রিফিং এ পুলিশ সুপার পুলিশ হেডকোয়ার্টার্স হতে প্রদত্ত করণীয় ও বর্জনীয় বিষয় সম্পর্কে উপস্থিত অফিসার ও ফোর্সদেরকে অবগত করেন এবং সকল অফিসার ও ফোর্সদেরকে পেশাদারিত্ব, নৈতিকতা এবং মূল্যবোধ সমুন্নত রেখে নিজ নিজ দায়িত্ব পালন করার আহ্বান জানান । পরে সম্মানিত পুলিশ সুপার সার্কেল অফিসের গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র পর্যালোচনা, অফিসার ফোর্সদের দৈনিন্দন কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সরকারী সকল সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষনে যথাযথ পদক্ষেপ গ্রহনসহ অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বিভিন্ন নির্দেশনামুলক ব্রিফিং প্রদান করেন।
পুলিশ সুপার পরে মিরপুর থানা পরিদর্শন করেন এবং থানায় উপস্থিত অফিসারদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। শেষে পুলিশ সুপার মিরপুর থানা এলাকায় চলমান চেকপোস্ট ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সদের ডিউটি তদারকি করেন।
এসময় আরোও উপস্থিত ছিলেন মিরপুর সার্কেল অফিস ও মিরপুর থানার অফিসার ও ফোর্সবৃন্দ।