logo

রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ১০:৪০ পূর্বাহ্ন

তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন

প্রতিবেদন প্রকাশ: ০৫ সেপ্টেম্বার ২০২৬ | সময়ঃ ০৫:৩৬
  • সংবাদ পাঠকঃ ৪৩৭ জন
photo

ঢাকা অফিস : 

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  শনিবার আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ শীর্ষক স্লোগানকে ধারণ করে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এর মিলনায়তনে এই আলোচনা সভা চলছে।

 

বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজ বিকেলে শুরু হওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এই সভায় আলোচনায় অংশ নিয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ ও আমন্ত্রিত গুণীজনেরা।

 

আলোচনা সভা পরিচালনা করছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

শেয়ার করুন