logo

রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ১০:০৮ পূর্বাহ্ন

শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা

প্রতিবেদন প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬ | সময়ঃ ০৪:৩০
  • সংবাদ পাঠকঃ ১১৫৯ জন
photo

বিনোদন ডেক্স : 

 

সাধারণত উপহার পেয়ে সবাই কমবেশি খুশি হয়ে থাকেন। তবে বান্ধবীর কাছ থেকে একটি শাড়ি উপহার পেয়ে বিপাকে পড়েছেন অভিনেত্রী দীপা খন্দকার! বান্ধবীর অনুরোধ- শাড়িটি পরে ছবি তুলে শেয়ার করতে হবে সামাজিক মাধ্যমে। শুধু তাই নয়, সেই পোস্ট অবশ্যই একটি পেজকে ট্যাগ করতে হবে।

 

গতকাল সোমবার ফেসবুকে এমনই এক মজার অভিজ্ঞতা শেয়ার করেছেন দীপা খন্দকার। রসিকতার ছলে তিনি লিখেছেন, ‘ভয় লাগে কবে জানি আম্মা ভর্তা পাঠায়ে বলে ট্যাগ করে পোস্ট দে, নাহলে কেস করে দিব।’

শুধু তাই নয়, নিজের এই ‘দুরবস্থা’র কথা বলতে গিয়ে অভিনেত্রী টেনে আনেন তানজিন তিশার নামও। তার ভাষ্য, এমন পরিস্থিতি হলে তানজিন তিশাই যেন তাকে বাঁচান!

 

দীপার এই রসিকতার পেছনে অবশ্য সাম্প্রতিক একটি ঘটনাকে ঘিরে তিশার আলোচিত ‘শাড়ি-কাণ্ড’র ইঙ্গিত খুঁজে পাচ্ছেন অনেকে। ২০২৫ সালে একটি জামদানি শাড়ির প্রচারণা নিয়ে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগ ওঠে। উদ্যোক্তার দাবি- প্রচারণার শর্তে শাড়িটি দেওয়া হলেও তিশা প্রতিশ্রুতি অনুযায়ী প্রচারণা করেননি। অন্যদিকে তানজিন তিশা দাবি করেন, শাড়িটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল।

বিষয়টি পরবর্তী সময়ে আইনি জটিলতায়ও গড়ায়। সেই প্রসঙ্গই যেন মজার ছলে সামনে এনে দীপা খন্দকার প্রশ্ন তুলেছেন উপহার আর প্রচারণার সম্পর্কটা আসলে কোথায় গিয়ে দাঁড়িয়েছে?

পোস্টের শেষদিকে দীপা লিখেছেন, ‘নিজের টাকায় জিনিস কেনার পরও অনেক রিভিউ চায়। সম্পর্ক আর কাজের মানে আমরা কি ভুলে গেছি?’

শেয়ার করুন