logo

শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ০৫:২৬ পূর্বাহ্ন

বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রতিবেদন প্রকাশ: ২১ আগস্ট ২০২৬ | সময়ঃ ০১:৫০
  • সংবাদ পাঠকঃ ১২৯২ জন
photo

ঢাকা অফিস : 

 

রাষ্ট্রপতি নির্বাচন শেষ করে বাবা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার বিকেল ৬টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত তাদের কবর জিয়ারত করেন তিনি।

 

বিষয়টি নিশ্চিত করে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ ভবন থেকে শেরেবাংলা নগরে সমাধিস্থলে আসেন। সেখানে উনার বাবা ও মায়ের কবরের সামনে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করেন। কবর জিয়ারতের আগে কিছুক্ষণ একা নিরবে দাঁড়িয়ে ছিলেন প্রধানমন্ত্রী। 

তিনি বলেন, এরপর প্রধানমন্ত্রী গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে যান। সেখানে প্রধানমন্ত্রী মাগরিবের নামাজ আদায় করে সাংগঠনিক সভায় যোগ দেন। 

 

রুমন আরও বলেন, রাজশাহী, পাবনা ও চাপাই নবাবগঞ্জ জেলার নেতাদের সঙ্গে বৈঠকে বসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই সময়ে উপস্থিত ছিলেন দলের নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তারেক রহমান প্রত্যেকটি জেলার খোঁজ-খবর নেন এবং দলের তৃণমূল পর্যায়ে সাংগঠিনক কার্যক্রম আরও জোরদার করার বিভিন্ন নির্দেশনা দেন বলে জানান তিনি। 

শেয়ার করুন