logo

শনিবার, ২৫ জুলাই, ২০২৬ ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ ১২:২৪ অপরাহ্ণ

সৌদিতে তিন বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

প্রতিবেদন প্রকাশ: ২৫ জুলাই ২০২৬ | সময়ঃ ০৮:০৩
  • সংবাদ পাঠকঃ ৪৯৪ জন
photo

 

ঢাকা অফিস : সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের একই পরিবারের তিন সদস্য তানিয়া তাহমিনা রিনা, তার ছেলে তাসবিক এবং মেয়ে জারা এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি।শুক্রবার (২৪ জুলাই) এক শোকবার্তায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন। একইসঙ্গে, তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই গভীর শোক সহ্য করার মতো ধৈর্য ও শক্তি দানের জন্য মহান আল্লাহর নিকট দোয়া করেন।

 

উল্লেখ্য, ২৩ শে জুলাই বিকালে সৌদি আরবের রিয়াদ থেকে পবিত্র মক্কায় ওমরাহ পালন করতে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজিমুদ্দিন মোল্যার মেয়ে তানিয়া তাহমিনা রিনা (৪৫), তার ছেলে তাসবিক (২০) এবং মেয়ে জারা (১৫) নিহত হন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

এছাড়া, আহত হয়েছেন রিনার স্বামী শফিকুল ইসলাম ও বড় ছেলে নাবিল। পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।

শেয়ার করুন